ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ২২:৩৮:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

তাপমাত্রা কমবে, বাড়বে শীত

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শীত মৌসুম শেষ হতে যাচ্ছে। গত কয়েক দিন রাজধানীতে কিছুটা গরম অনুভব হচ্ছিল। মাঘের শেষদিনে রাতের তাপমাত্রা কমে আবারও কিছুটা শীত বাড়তে পারে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের নদী অববাহিকার কোথাও কোথাও সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দেশের অন্যান্য এলাকাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে তাপমাত্রা বাড়বে। একই সঙ্গে বর্ধিত পাঁচ দিন রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।

সোমবার তেঁতুলিয়ায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে।