তামাক পাতা থেকে করোনার ভ্যাকসিন তৈরি করলো কানাডা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
তামাক পাতা থেকে করোনার ভ্যাকসিন বানিয়েছে কানাডার বায়োফার্মাসিউটিকাল কোম্পানি মেডিকাগো। প্রথম পর্যায়ে ভ্যাকসিনের ট্রায়ালে ১৮০ জন সুস্থ ও প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবককে ভ্যাকসিন দেয়া হচ্ছে। মেডিকাগোর সঙ্গে ভ্যাকসিনের ট্রায়ালের দায়িত্বে রয়েছে কানাডার কোম্পানি ফিলিপ মরিস।
মেডিকাগোর সায়েন্টিফিক ও মেডিকেল রিসার্চ বিভাগের একজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাথালি ল্যানড্রি বলেছেন, উদ্ভিজ্জ উপাদান থেকে তৈরি হয়েছে এই ভ্যাকসিন। মানুষের শরীরে সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত। ২০ বছর ধরে প্ল্যান্ট-ভ্যাকসিন তৈরির রেকর্ড রয়েছে মেডিকাগোর। করোনা প্রতিরোধে এই ভ্যাকসিনও কার্যকরী প্রমাণিত হবে আশা করা যায়। প্রথম পর্যায়ের ট্রায়ালের পরে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে অক্টোবরে।
অস্ট্রেলিয়ার এক প্রজাতির উদ্ভিদ নিকোটিনা বেন্থামিয়ানা (Nicotiana benthamiana) থেকে ভ্যাকসিন তৈরি হয়েছে বলে জানানোর হয়েছে সংস্থার পক্ষ থেকে। এই প্রজাতির উদ্ভিদ তামাক গাছের সমগোত্রীয়। করোনার তিন ধরনের স্পাইক প্রোটিনের জেনেটিক কোড এই উদ্ভিদের পাতায় ভরে দেওয়া হয়েছিল বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে।
রয়টার্সর প্রতিবেদন অনুসারে গবেষকরা বলেছেন, ব্যাকটেরিয়ার সাহায্যে ভাইরাল প্রোটিনের জিনগত তথ্য এই উদ্ভিদের পাতায় ভরে দেয়া হয়। ৬-৯ দিন পরে ভাইরাল প্রোটিনের মতো উপাদান তৈরি করে এই উদ্ভিদ। এই উপাদানগুলো থেকেই ভ্যাকসিন ক্যানডিডেট ডিজাইন করা হয়েছে। উদ্ভিজ্জ উপাদান যেহেতু, তাই করোনার প্রোটিনের মতো সংক্রামক নয়। মানুষের দেহকোষে ঢুকে অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়াকে সক্রিয় করে তুলবে বলেই দাবি গবেষকদের।
৩.৭৫ মাইক্রোগ্রাম,৭.৫ মাইক্রোগ্রাম ও ১৫ মাইক্রোগ্রাম ডোজে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার সিইও ব্রুস ক্লার্ক। এই ভ্যাকসিনের তিন পর্যায়ের ট্রায়ালে সাফল্য এলে ২০২১ সালের মধ্যে ১০ কোটি ভ্যাকসিনের ডোজ তৈরি হবে বলে জানিয়েছেন ব্রুস।
মার্চ মাস থেকেই ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া শুরু করেছিল মেডিকাগো। গত ১২ মার্চ সংস্থার তরফে জানানো হয়েছিল, গাছের পাতায় ‘ভাইরাস-লাইক পার্টিকল’ (VLP)তৈরি করেছে তারা। এই ভিএলপি হল ভ্যাকসিন তৈরির প্রথম ধাপ।
গবেষকরা বলছেন, এই উপাদান শরীরে ঢুকে ভাইরাসের স্পাইক গ্লাইকোপ্রোটিনকে নকল করতে পারবে। দেহকোষ তখন এই ভাইরাল প্রোটিনের মতো উপাদান দেখে অ্যান্টিবডি তৈরির কাজ শুরু করে দেবে। যেহেতু ভাইরাসের কোর জেনেটিক মেটিরিয়াল নেই তাই এই উপাদান সংক্রামক নয়। দেহকোষের কোনও ক্ষতি করবে না।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?





