তারেক রহমানের প্রত্যাবর্তনে আশার আলো দেখছেন বাঁধন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩০ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
ক্যারিয়ারের নানা ব্যস্ততার পাশাপাশি দেশের সমসাময়িক ইস্যু নিয়ে সরব থাকেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শুক্রবার (২৬ ডিসেম্বর) এক দীর্ঘ ফেসবুক পোস্ট দেন অভিনেত্রী; যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন ও দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন তিনি।
ফেসবুক পোস্টে বাঁধন জানান, দেশের অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে তারেক রহমানের প্রত্যাবর্তন তার মনে নতুন আশার সঞ্চার করেছে; সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক আচরণের প্রশংসা করেন।
বাঁধন লেখেন, আমাদের দেশ শোক, অবিচার ও অনিশ্চয়তার ভেতর দিয়ে গেছে। আমরা সবাই তা অনুভব করেছি। কিন্তু সেই কষ্টের মাঝেই তারেক রহমান ও তার পরিবারের প্রত্যাবর্তনে আমি নতুন করে আশার আলো খুঁজে পাই।
অভিনেত্রী লেখেন, তার কথাবার্তায় অন্তর্ভুক্তিমূলক মনোভাব, স্ত্রী ও কন্যার প্রতি দেখানো সম্মান, আর তার জন্য প্রস্তুত করা আসনে না বসে একটি সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসার বিষয়টি আমাকে বিশেষভাবে নাড়া দিয়েছে। এমনকি তাদের পোষা বিড়ালের প্রতিও যে স্নেহ তারা দেখিয়েছেন, তাতেও আমি এক ধরনের বার্তা পেয়েছি; সেটি হলো- সহমর্মিতা ও নেতৃত্বের শুরু হয় ঘর থেকেই।
বাঁধন আরও লেখেন, এই ছোট ছোট আচরণগুলো অনেকের চোখে তুচ্ছ মনে হতে পারে, কিন্তু রাজনীতিতে এগুলোর অর্থ আছে। আমাদের দেশ এমন নেতৃত্বেরই প্রাপ্য, যারা শাসন করবে না; সেবা করবে।
এছাড়াও নিজের ক্যারিয়ারের কথা উল্লেখ করে বাঁধন জানান, ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার পর তার অভিনয়ের জগত অভাবনীয়ভাবে বদলে গেছে। বর্তমানে তার অভিনীত একটি সিনেমা ‘রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ নির্বাচিত হয়েছে এবং অন্য একটি সিনেমা বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যাওয়ার অপেক্ষায় আছে।
তবে সাফল্যের এই যাত্রায় সহকর্মীদের একাংশের আচরণে তিনি ব্যথিত। নাম উল্লেখ না করে বাঁধন লেখেন, কিছু শিল্পী উন্নতির বদলে ঈর্ষা, চরিত্রহনন এবং অবমাননার পথ বেছে নেন। এই বিষাক্ত সংস্কৃতি আমাদের সৃজনশীল সম্প্রদায়কে দুর্বল করে দেয়।
অভিনেত্রী বাঁধন আশা প্রকাশ করেন, এই সংস্কৃতি থেকে বেরিয়ে সবাই সুস্থ ও ইতিবাচক পথে হাঁটবেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










