তিন দিন পর নৌযান চলাচল শুরু
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪২ পিএম, ৫ মে ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
ঘূর্ণিঝড় ফণী দেশের উপকূলীয় এলাকা অতিক্রম করে যাওয়ায় তিনদিন পর সারাদেশে আবার নৌযান চলাচল শুরু হয়েছে। রোববার সকাল ৬টা থেকে দেশের সব ধরনের নৌযান চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড় ফণী উপকূলবর্তী এলাকা অতিক্রম করে যাওয়ায় ঝুঁকি কমে আসায় রোববার সকাল ৬টা থেকে দেশের সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। সকাল ৭টা ২০ মিনিটে ঢাকার সদরঘাট থেকে সোনারতরী নামে একটি লঞ্চ যাত্রী নিয়ে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায়। এতদিন ঢাকার সঙ্গে দেশের ৪১টি রুটের নৌ-চলাচল বন্ধ ছিল।
বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় ফণীর কারণে দুর্ঘটনার আশঙ্কায় গেল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে সারাদেশে নৌ-চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিএ।
গভীর বঙ্গোপসাগরে গত ২৬ এপ্রিলের নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ভারতের উড়িষ্যায় অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবে শুক্রবার আঘাত হানে। এরপর শক্তি ক্ষয় করে খুব প্রবল হয়ে পশ্চিমবঙ্গে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে শনিবার ভোর রাতের দিকে আঘাত হানে। পরবর্তীতে শক্তি হারিয়ে বাংলাদেশে খুলনা অঞ্চলের ওপর দিয়ে সকালের দিকে ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়ে। ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে এগোতে এগোতে প্রথমে গভীর নিম্নচাপ, পরে সুস্পষ্ট নিম্নচাপে রূপ নিয়ে সন্ধ্যায় নেত্রকোনায় লঘুচাপ হিসেবে অবস্থান করছিল। পরবর্তীতে আরও উত্তর পূর্ব দিকে তথা আসামের দিকে যেয়ে এটি গুরুত্বহীন হয়ে পড়ে।
এদিকে বাংলাদেশের ফণীর প্রভাবে সর্বশেষ ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েক শতাধিক মানুষ। এছাড়া দেশের বিভিন্ন স্থানে লণ্ডভণ্ড হয়েছে বাড়িঘর গাছপালা। ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঘূর্ণিঝড় ফণীর প্রভাব এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় দেশের উপকূলীয় ১৯ জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়। সকল জেলা প্রশাসকদের ২০০ মেট্রিক টন চাল, ৪১ হাজার প্যাকেট শুকনো খাবার ও ৫ লাখ করে টাকা দেয়া হয়।
ফণীর কবল থেকে নিরাপত্তার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঝুঁকিপূর্ণ উপকূলীয় জেলাগুলোর ১২ লাখ ৪০ হাজার ৭৯৫ জনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়। দেশে মোট উপকূলীয় ১৯ জেলার মোট ৩,৮৬৮টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত ছিল।
সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌ বাহিনী, কোস্টগার্ড, পুলিশ, আনসার-ভিডিপি, স্বেচ্ছাসেবকসহ রাজনৈতিককর্মীরা উপকূলের মানুষদের আশ্রয়কেন্দ্রে নেয়াসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
-জেডসি
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন



