তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ এএম, ২৭ আগস্ট ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে।
রোববার (২৭ আগস্ট) সকাল ১০টায় শুরু হয় এ পরীক্ষা। যা চলবে দুপুর ১টা পর্যন্ত।
এর আগে, ১৭ আগস্ট থেকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা শুরু হয়। এই তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল।
সংশ্লিষ্টরা জানান, আজ ইংরেজি প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু করবে আলিম পরীক্ষার্থীরা। আর এ দিন এইচএসসি বিএমটির একাদশ ও দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ, ডিপ্লোমা ইন কমার্স একাদশ শ্রেণির অর্থনীতি ও দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান পরীক্ষা হবে।
আর এইচএসসি ভোকেশনালের দ্বাদশ শ্রেণির রসায়ন বিজ্ঞান ২ ও একাদশ শ্রেণির রসায়ন বিজ্ঞান ১ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর রোববার অন্যান্য বোর্ডের মতো চট্টগ্রাম বোর্ডেও এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা য়ায়, এ বছর আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে ৯৮ হাজার ৩১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৫৩ হাজার ৬৩ জন ছাত্র ও ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন।
অন্যদিকে কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ১ লাখ ৯ হাজার ৫৭৩ জন ও ৪৩ হাজার ৯৬৮ জন ছাত্রী।
শিক্ষা বোর্ড জানায়, এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, বিএম-বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার নির্ধারিত সূচি অনুযায়ী ২৭ আগস্ট থেকে এ পরীক্ষা চলবে।
এদিকে তিন বোর্ডের পরীক্ষা পিছিয়ে ২৭ আগস্টে নিয়ে যাওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের চার দিনের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু






