তীব্র গরম কমবে কবে, জানাল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৭ এএম, ৫ এপ্রিল ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
সারাদেশে কয়েকদিন ধরে বাড়ছে গরমের পরিমাণ। ঢাকাসহ চার বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গরমে মানুষের প্রচুর ঘাম ঝড়ছে। এতে ক্লান্ত হয়ে পড়ছে, বাড়ছে অবসাদ। তাপমাত্রা যাই থাকুক না কেন গরম বেশি অনুভব হচ্ছে। তবে আগামী ৭ এপ্রিল রোববার থেকে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে। তখন দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, বৃহস্পতিবারও (৪ এপ্রিল) রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। আগামী শনিবার (৬ এপ্রিল) পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুল রহমান সাংবাদিকদের বলেন, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর চলমান তাপপ্রবাহ আরও তিন দিন অব্যাহত থাকতে পারে। আগামী ৭ এপ্রিল থেকে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
উল্লেখ্য, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু এবং ৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। বৃহস্পতিবার রাজশাহীর ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (৫ এপ্রিল) তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। তবে সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়োহাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শনিবারের (৬ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবারের চেয়ে শনিবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আকাশ আংশিক মেঘলা হতে পারে।
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা









