ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৩:৫৯:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

তুরস্কে করোনায় মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার

তুরস্কে করোনায় মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে

তুরস্কে করোনায় মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে

তুরস্কে মহামারি করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বৃহস্পতিবার ৪ হাজার ছাড়িয়ে গেছে। এদিকে, দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ১ লাখ ৪৫ হাজারে দাঁড়িয়েছে। খবর এএফপি’র।
টুইটারে দেয়া এক বার্তায় তুরস্কের স্বাস্থ্য মন্ত্রী ফাহরাত্তিন কোকা জানান, গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ৫৫ জনের মৃত্যু ঘটেছে এবং সেখানে নতুন করে আরো ১ হাজার ৬৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এনিয়ে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৪৪ হাজার ৭৪৯ জনে দাঁড়ালো। ফলে, বিশ্বে এখন তুরস্ক হচ্ছে কোভিড-১৯ ভাইরাসে নবম সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ।
খবরে বলা হয়, ৮ কোটি ৩০ লাখ জনসংখ্যার এ দেশে জন জীবন নতুন করে স্বাভাবিক করতে পর্যায়ক্রমে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। এদিকে, প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান বলেছেন, তুরস্কে করোনা ভাইরাস মহামারি নিয়ন্ত্রণে রয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে তুরস্কে প্রতিদিনের মৃতের সংখ্যা ১শ’র নিচে নেমে এসেছে।
কঠোর স্বাস্থ্যবিধির আওতায় সোমবার থেকে হেয়ার কাটিং সেলুনের পাশাপাশি বিভিন্ন শপিং মল খুলে দেয়া হয়েছে।
এদিকে, সরকার শনিবার থেকে ইস্তাম্বুল ও অন্য প্রধান নগরীগুলোতে চার দিনের লকডাউন ঘোষণা করেছে।
করোনা ভাইরাসে ছড়িয়ে পড়ার শুরু থেকেই দেশটি ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারাসহ ৩১টি নগরীতে সাপ্তাহিক ছুটির দিনসহ প্রতিদিন কারফিউ পালন করে আসছে।
এই সপ্তাহে মঙ্গলবার সরকারি ছুটির দিন। সুতরাং, সরকার সেইদিন পর্যন্ত কারফিউ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।