তুরস্কে করোনা আক্রান্ত এক লাখ ছাড়ালো, মৃত্যু ২৪৯১
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২৪ এপ্রিল ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
তুরস্কে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ এক হাজার ৭৯০ জনে পৌঁছলো। এছাড়া, দেশটিতে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৪৯১ জনের।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা বৃহস্পতিবার এক টুইটার বার্তায় এসব তথ্য জানান। তিনি আরো জানান, গত ১০ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকে এ পর্যন্ত ৭ লাখ ৯১ হাজার ৯০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে ৮৯ হাজার ৮০৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে এক হাজার ৮১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। আক্রান্তদের মধ্য থেকে ১৮ হাজার ৪৯১ জন সুস্থ হয়েছেন বলে ফাহরেত্তিন কোকা জানান।
তুরস্কে গত ১০ মার্চ প্রথম এক করোনা রোগী শনাক্ত হন। এর প্রায় এক মাস পর অর্থাৎ ৮ এপ্রিল আক্রান্ত হন চার হাজার ১১৭ জন। ১১ এপ্রিল শনাক্ত হন ৫ হাজার ১৩৮ জন। এর পর আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও প্রায় প্রতিদিনই অন্তত চার হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছিলেন। গত দুদিন ধরে আক্রান্তের সংখ্যা তিন হাজারে দাঁড়িয়েছে। করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে তুরস্কের অবস্থান বিশ্বে সপ্তম।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর অংশ হিসেবে বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলসহ প্রধান ৩১টি নগরীতে চারদিনের কারফিউ শুরু হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সোমবার জাতির উদ্দেশে দেয়া টেলিভিশন ভাষণে ২৩ থেকে ২৬ এপ্রিল ৩১টি নগরীতে কারফিউ বাস্তবায়নের ঘোষণা দেন।
এর আগে গত ১০ এপ্রিল তুরস্কের ৩১ প্রদেশে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা ঘোষণা করা হয়। পাশাপাশি, ২০ বছরের কম ও ৬৫ বছরের বেশি বয়সী সব নাগরিকদের বাধ্যতামূলকভাবে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়। আর অন্যরা সবাই বাইরে যেতে পারছেন। তবে, ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে। রেস্তোরাগুলোতে কেবল ‘হোম ডেলিভারি’ চালু করা হয়েছে। সীমিত সময়ের জন্য ব্যাংকিং ব্যবস্থাও চালু রাখা হয়েছে।
আংশিক লকডাউন করোনা মহামারির অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে বলে কয়েকজন বিশেষজ্ঞ মনে করছেন।
-জেডসি
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা







