ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৬:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ

তুরাগ নদ থেকে তরুণীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাভারের বিরুলিয়া এলাকায় তুরাগ নদের তীর থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিরুলিয়ার তামান্না পার্কের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী বলেন, ‘স্থানীয়দের খবরের ভিত্তিতে এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে পচনধরায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

-জেডসি