ঢাকা, বৃহস্পতিবার ০৫, নভেম্বর ২০২৬ ২১:২৮:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের বড় লাফ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা

তৃতীয়বারের মত স্পিকার শিরীন শারমিন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

তৃতীয়বারের মত স্পিকার নির্বাচিত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী। একাদশ জাতীয় সংসদে স্পিকারের দায়িত্ব পেলেন তিনি। একইসঙ্গে ডেপুটি স্পিকার হিসেবে অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া আবারও নির্বাচিত হয়েছেন।

আজ বুধবার একাদশ সংসদ অধিবেশনের শুরুতেই স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শেষে তাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। প্রথমে স্পিকার ও পরে ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করানো হবে।

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে। অধিবেশনের শুরুতেই স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে দুপুর ২টায় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে স্পিকার ডেপুটি স্পিকারের নাম প্রস্তাবকারী ও সমর্থনকারী ঠিক করা হবে।