তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাদ, থাকবে মূল্যায়ন প্রক্রিয়া: সচিব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ২৪ মার্চ ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে না জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন বলেছেন, পরীক্ষা তুলে দিলেও এক ক্লাস থেকে অন্য ক্লাসে উত্তীর্ণ হবার জন্য শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।
রবিবার দুপুরে সচিবালয়ে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিশুদের ওপর পড়ালেখার চাপ কমানোর কথা চিন্তা করে ও প্রাথমিকে ঝরেপড়া কমানোর বিষয়ে গুরুত্বারোপ করে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না রাখার বিষয়ে মন্ত্রণালয়কে নির্দেশনা দেন। পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, আগামী বছর থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা নেয়া হবে না। তবে সিদ্ধান্ত বদলে চলতি বছর থেকেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়া হল।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেন, তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেয়া হলেও মূল্যায়ন প্রক্রিয়া থাকবে। নিচের ক্লাস থেকে ওপরের ক্লাসে উত্তীর্ণ করতে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। তবে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দিলেও চতুর্থ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা এবং পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলবে।
তিন শ্রেণির পরীক্ষা তুলে দেওয়ার ঘোষণা কবে নাগাদ দেওয়া হতে পারে সে বিষয়ে কোনো ধারণা না দিয়ে সচিব আকরাম বলেন, আমরা কাজ করছি, এনসিটিবিও কাজ শুরু করেছে। অ্যাসেসমেন্ট টুলস ফাইনাল করার পরে বলব, সময় মতো জানানো হবে।
আকরাম আল হোসেন বলেন, সারাদেশে কোচিংগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিইসি) ফলের ভিত্তিতে এ বছর ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং সাধারণ কোটায় ৪৯ হাজার ৫০০ জনসহ মোট ৮২ হাজার ৫০০ জন বৃত্তি পাবে।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







