ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৮:৪২:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

তৃতীয় সোনা উপহার দিলেন পিয়া

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৯ পিএম, ৩ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) দ্বিতীয় দিনে এরই মধ্যে দুটি স্বর্ণ জিতে নিল বাংলাদেশ। দুটি স্বর্ণই এসেছে কারাতে ইভেন্ট থেকে। কাকতালীয় বিষয় হলো, দুটি ইভেন্টের ফাইনালেই পাকিস্তানের প্রতিযোগীদের হারিয়েছেন বাংলাদেশের কারাতেকারা। সবমিলিয়ে বাংলাদেশের স্বর্ণপদকের সংখ্যা এখন ৩।

মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে দিনের দ্বিতীয় স্বর্ণ পদক এনে দিয়েছেন মারজানা আক্তার প্রিয়া। সেমিফাইনালে তিনি নেপালের মানিশ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠেন।

এর আগে দিনের প্রথম স্বর্ণ পদক জিতেছিলেন কুমিল্লার মোহাম্মদ আল আমিন ইসলাম। কারাতে ডিসিপ্লিনে পুরুষ বিভাগে অনূর্ধ্ব-৬০ কেজি শ্রেণিতে পাকিস্তানের প্রতিযোগীকে হারিয়ে সোনালি সাফল্য পেয়েছেন আল আমিন। ফাইনালে পাকিস্তানের জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে সোনার পদক নিশ্চিত করেন আল আমিন ইসলাম। সেমিফাইনালে নেপালের প্রতিযোগীকে ৭-৪ ব্যবধানে হারান তিনি।

সোমবার এসএ গেমসের এ আসরে দেশের হয়ে প্র্রথম স্বর্ণ জেতেন দিপু চাকমা। তায়কোয়ান্দোতে স্বর্ণপদক পান তিনি।

-জেডসি