তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৭ ডিগ্রি সেলসিয়াস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৭ ডিগ্রি সেলসিয়াস
পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত এটি এ বছরের রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা। আগামী রোববার পর্যন্ত নিম্ন তাপমাত্রা থাকতে পারে।
বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী শহর তেঁতুলিয়ায় এই মৌসুমে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। এর আগে গত বুধবার তেঁতুলিয়ায় তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। গত বছর ৮ জানুয়ারি তেঁতুলিয়ায় তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল, যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঢাকা অফিসের আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন এখন পর্যন্ত এটি এ বছরের রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা। পঞ্চগড়বাসীর জন্য আপাতত কোন ভালো খবর নেই। আগামী কয়েকদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে শীতল আবহাওয়ার কারণে তেঁতুলিয়ার জীবনযাত্রা ব্যহত হচ্ছে। মানুষজন ঘরবাড়ি ছেড়ে বের হতে পারছে না। বিশেষ করে শ্রমজীবী খেটে খাওয়া মানুষেদের বেশি কষ্ট হচ্ছে।
জানা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৩৫ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি বিজিবিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো সাধ্যমত শীতবস্ত্র বিতরণ করছে। কিন্তু তা এ জেলার বিশাল শীতার্ত দরিদ্র মানুষের তুলনায় অনেক কম। এছাড়া অনেক এলাকাতেই দরিদ্র শীতার্তদের মাঝে এখনো শীতবস্ত্র পৌঁছেনি।
এদিকে আবহাওয়া ঢাকা অফিস বলছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।
শুক্রবার থেকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান আজ জানান।
তিনি জানান, আজ সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
দেশের উত্তর-দক্ষিণাঞ্চলসহ সারাদেশে গত সপ্তাহের শেষ দিকে শীতের দাপট ছিল। দক্ষিণাঞ্চলের জেলা ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, খুলনা ও যশোর এবং উত্তরের জেলা চুয়াডাঙ্গা, ও রাজশাহীতে তীব্র শীতের বেশ প্রভাব ছিল। ওই অঞ্চলে মৌসুমের প্রথম মৃদু শৈত্য প্রবাহ বয়ে গেছে। রোববার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান









