ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২২:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ

তেজগাঁওয়ে পিকআপচাপায় মায়ের কোলেই প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৭ পিএম, ১৭ মে ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও এলাকায় পিকআপ ভ্যানচাপায় শিহাব (৫ মাস) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অটোরিকশাচালকসহ চারজন।

শুক্রবার ভোরে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশু শিহাবের বাবার নাম রাসেল মিয়া। আহতদের সবার বাড়ি কেরানীগঞ্জের ধলেশ্বর এলাকায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এএসআই হান্নান মিয়া জানান, ভোরে অটোরিকশায় মা শারমিন শিশু শিহাবকে কোলে বসিয়ে মহাখালী কলেরা হাসপাতাল যাচ্ছিল। এ সময় তাদের সঙ্গে ছিলেন নানি মলি বেগম ও মামা আলামিন।

সাতরাস্তার মগবাজার-মৌচাক ফ্লাইওভার থেকে নামার সময় তেজগাঁওয়ে একটি পিকআপভ্যান তাদের অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে গুরুতর অবস্থায় শিশুসহ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানেই দায়িত্বরত চিকিৎসক শিশু শিহাবকে মৃত ঘোষণা করেন।

পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

-জেডসি