তেজগাঁওয়ে ব্যাটারি চালিত রিকশার চাপায় শিশু নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৬ পিএম, ৬ ডিসেম্বর ২০২৪ শুক্রবার
প্রতীকী ছবি
রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় ব্যাটারি চালিত রিকশার চাপায় অমর হোসেন (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মধ্য বেগুনবাড়িতে ভাড়া বাসার অদূরে এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃত শিশুটির খালু মো. আলাউদ্দিন বলেন, ‘মধ্য বেগুনবাড়ি ভাড়া বাসার কাছে অমর খেলাধুলা করছিল। সেখানে দ্রুতগতির একটি ব্যাটারি চালিত রিকশা ওকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।’
তিনি বলেন, ‘পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে রাত ৮টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘শিশুটির মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’
মৃত অমর ভোলা লালমোহন উপজেলার সাতবাড়িয়া গ্রামের ভ্যানচালক মোশারফ হোসেনের ছেলে। বর্তমানে মধ্য বেগুনবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত সে। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।
জানা যায়, শিশুটি স্থানীয় ব্র্যাক স্কুলে পড়লেও এবার তাকে মাদ্রাসায় ভর্তি করাতে চেয়েছিল তার পরিবার। তার মৃত্যুর মধ্য দিয়ে সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






