ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ১১:৫৬:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০২ এএম, ২৫ অক্টোবর ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কালের নাশতায় পরোটা খেতে পছন্দ করেন অনেকেই। বিশেষ করে আলুর পুরে তৈরি মুচমুচে কিংবা নরম পরোটা হলে তো কথাই নেই। তবে পরোটা তৈরিতে বেশি তেল ব্যবহারের কারণে অনেকেই তা খেতে চান না। চাইলে তেল ছাড়াও তৈরি করতে পারেন নরম ও ফুলকো আলুর পরোটা। অল্প ঘি বা মাখন ব্যবহার করে পানির ভাপে তৈরি এই পরোটা স্বাদে যেমন ভালো, তেমনি রান্নার পদ্ধতিও বেশ সহজ। চলুন, জেনে নেওয়া যাক ঘরেই আলুর পরোটা তৈরির সহজ রেসিপি।

উপকরণ

ময়দা ৩ কাপ

আলু ৩–৪টি

টক দই পরিমাণমতো

লবণ স্বাদমতো

সামান্য চিনি

সাদা তেল অল্প

গোটা জিরা ও গোটা ধনে

আমচুর পাউডার

কাঁচা মরিচ কুচি

ধনেপাতা কুচি

গরম মসলা গুঁড়া

কালো ও সাদা তিল

সামান্য ঘি বা মাখন

প্রস্তুত প্রণালি

১. প্রথমে ডো তৈরি করুন

ডো বানাতে প্রথমে ৩ কাপ ময়দা, পরিমাণমতো লবণ, টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর সামান্য চিনি ও অল্প সাদা তেল দিয়ে ময়দা মেখে নরম ডো তৈরি করুন। ডো একদম নরম রাখবেন। এবার ডোর গায়ে সামান্য তেল মাখিয়ে ঢেকে প্রায় দুই ঘণ্টা রেখে দিন।

২. আলুর পুর তৈরি করুন

প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালোভাবে চটকে নিন। এরপর গোটা জিরা ও গোটা ধনে হালকা ভেজে গুঁড়া করে নিতে পারেন। এবার চটকানো আলুর সঙ্গে ভাজা মসলা, কাঁচা মরিচ কুচি, গরম মসলা গুঁড়া, আমচুর পাউডার, ধনেপাতা কুচি ও স্বাদমতো লবণ মিশিয়ে নিন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে সুস্বাদু পুর তৈরি করুন।

৩. বেলুন দিয়ে পরোটা তৈরি করুন

এবার ময়দার ডো থেকে সমান আকারের কয়েকটি লেচি কেটে নিন। প্রতিটি লেচির মাঝখানে আলুর পুর দিয়ে চারপাশ থেকে মুখ বন্ধ করে দিন। এরপর সাবধানে বেলে পরোটার আকার দিন, যাতে পুর বাইরে বেরিয়ে না আসে। চাইলে পরোটার গায়ে কালো ও সাদা তিল ছড়িয়ে দিতে পারেন।

৪. ঘি বা বাটারের ব্যবহার

এবার ফ্রাইয়িং প্যানে পানি দিয়ে তাতে পরোটা দিয়ে সামান্য ঘি বা বাটার ব্রাশ করে ঢাকা দিয়ে দিন। পানির ভাপে পরোটা ফুলে উঠবে। পানি শুকালে এক পিঠ উল্টে এতে বাটার বা ঘি ব্রাশ করে নিন। এরপর অপর পিঠও তাই করে নিন।

৫. গরম গরম পরিবেশন করুন

দুই পাশ ভালোভাবে সেঁকা হয়ে গেলে নামিয়ে নিন নরম ও ফুলকো আলুর পরোটা। এবার পছন্দমতো টক দই কিংবা আচারের সঙ্গে গরম গরম পরিবেশন করুন সকালের নাশতায়। ঘরোয়া উপকরণে তৈরি এই পরোটা পরিবারের সবার নাশতায় যোগ করতে পারে ভিন্ন স্বাদ।