তৌসিফ-সাদিয়ার ‘অন্ধ বালক’
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি : সংগৃহীত
চোটে চুরমার হয়েছিল ক্রিকেটার হওয়ার স্বপ্ন, টেক্সটাইল ইঞ্জিনিয়ার হওয়ার পথও ছেড়ে এসেছেন অনেক দিন। শেষ পর্যন্ত হয়েছেন পরিচালক। সময়ের আলোচিত নির্মাতা ভিকি জাহেদ সাসপেন্স ও টুইস্টে ভরপুর গল্পের জন্যই পরিচিত বেশি। নতুন কাজ নিয়ে আসছেন ভিকি। এবারও কি আগের ধারাতেই থাকছেন, নাকি দর্শকের জন্য অপেক্ষা করছে ভিন্ন কোনো স্বাদ? আগামীকালই মিলবে সে প্রশ্নের উত্তর, চরকিতে মুক্তি পাবে ভিকি জাহেদের ফ্ল্যাশ ফিকশন ‘অন্ধ বালক’।
গল্পে কী আছে
গল্পটি লিখেছেন নাজিম-উদ-দৌলা। নির্মাতা মনে করেন, প্রেম ও পরিণতির গল্প হলেও এটির যাত্রাপথ আলাদা। এখানে ভাগ্য, ভবিষ্যদ্বাণী, বিশ্বাস-অবিশ্বাসের টানাপোড়েন রয়েছে। তাই অন্ধ বালক কেবল ভালোবাসার গল্প নয়, ভেতরে লুকিয়ে আছে অনিশ্চয়তার ছায়া। ভিকি জাহেদ বলেন, ‘শর্টফিল্ম থেকেই আমার যাত্রা শুরু, তাই স্বভাবতই চরকির ফ্ল্যাশ ফিকশন প্রজেক্টে আগ্রহী হই। আমার বিশ্বাস, একেবারেই ভিন্ন স্বাদের একটি গল্প দেখতে পাবেন দর্শক। ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুট হয়েছিল।’
অন্ধ বালক-এ অর্ক চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব; দিনা চরিত্রে আছেন সাদিয়া আয়মান। অর্ক-দিনার প্রেমের মাঝখানে হঠাৎই চলে আসে ‘অন্ধ বালক’-এর প্রসঙ্গ। কেননা দিনার বাবা ভবিষ্যদ্বাণী করেছিলেন, মেয়ের সঙ্গে অন্ধ এক তরুণের বিয়ে হবে। বাবার ভবিষ্যদ্বাণীর সূত্রে অর্ক-দিনার সম্পর্কে ফাটল সৃষ্টি হয়। দিনার বিশ্বাস এই ফাটলকে আরও গভীর করতে থাকে।
সাদিয়া আয়মান বলেন, ‘ভিকি ভাইয়ের পরিচালনায় এটি আমার প্রথম কাজ। অর্ককে ভালোবাসে দিনা, আবার বাবারও সে ভীষণ বাধ্য সন্তান। বাবার সঙ্গে অর্কর নানা সমীকরণের মধ্য দিয়েই এগিয়ে যেতে থাকে দিনা। দর্শক কনটেন্টটি পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’ প্রকল্পটি নিয়ে সময়ের আলোচিত এই অভিনেত্রী বলেন, ‘কাজটি গত বছর করেছিলাম। এখনো কনটেন্টটি দেখার সুযোগ হয়নি। তবে তৌসিফ ভাই জানিয়েছেন, আমার কাজ নাকি খুব ভালো হয়েছে।’
তৌসিফ মাহবুবের ভাষ্য, ‘এ গল্পে দারুণ একটা টুইস্ট রয়েছে। বরাবরের মতোই চমৎকার কাজ করেছে সাদিয়া। আমাদের জুটি দর্শক সব সময় ভালোবাসে, এবারও তা হবে বলে আমার বিশ্বাস।’
নির্মাতা জানালেন, কনটেন্টটিতে সাদিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। আছেন শিল্পী সরকার অপু। গল্পে দর্শকের জন্য রয়েছে বিশেষ চমক।
মুক্তির অপেক্ষায়
ভিকি জাহেদের পরিচালনায় আগেও একাধিক কাজ করেছেন তৌসিফ মাহবুব। প্রায় প্রতিবারই চরিত্রে নতুনত্ব এনে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। কিছুদিন আগে মুক্তি পাওয়া ভিকির ‘খোয়াবনামা’য়ও তৌসিফের অভিনয় আলোচিত হয়েছে। অন্যদিকে সাদিয়ার সঙ্গে তাঁর অনস্ক্রিন জুটি বরাবরই পছন্দ করেছেন দর্শক। আগামীকাল বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে চরকিতে দেখা যাবে এই জুটির ‘অন্ধ বালক’। ফ্ল্যাশ ফিকশনটি প্রযোজনা করেছে আলফা-আই ও চরকি।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি











