ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ০:৫৪:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

ত্বকের উজ্জ্বলতায় আলুর ৩ ফেসপ্যাক

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

সবজি হিসেবে আলু বেশ জনপ্রিয় হলেও এটি ত্বকের যত্নের জন্য বেশ কার্যকরী। ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে আলু দিয়ে তৈরি করে নিতে পারেন ঘরোয়া ৩ টি সহজ ফেস প্যাক।

পদ্ধতি-১

আলু, টমেটো ও দুধের সর একত্রে মিলিয়ে তৈরি করে নিতে পারেন ফেসপ্যাক। সেজন্য আলু ১ চামচ পরিমাণ গ্রেট করে এর সাথে ১ চা চামচ টমেটো পেস্ট এবং হাফ চা চামচ দুধের সর একসাথে মিশিয়ে ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন ১৫-২০ মিনিট লাগিয়ে । এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করে নিন।

পুদ্ধতি-২

আলু, টমেটো এবং টকদই দিয়ে তৈরি করা ফেসপ্যাক ত্বকের জন্য বেশ উপকারি। ১ চা চামচ গ্রেট করা আলুর সাথে টমেটো পেস্ট এবং ১ চা চামচ টকদই ভালো করে মিশিয়ে গলা ও মুখে ব্যবহার করুন। শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে ফেলুন।

পদ্ধতি-৩

আলু, কাঁচা দুধ ও মধু পরিমাণ মতো নিয়ে তৈরি করে নিন ফেস প্যাক। এই প্যাক ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এই প্যাকটি শুষ্ক ত্বকের জন্য খুব কার্যকরী।