ত্রিপুরায় আইন-শৃঙ্খলার শোচনীয় অবস্থা, অভিযোগ সুস্মিতার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৭ এএম, ৩০ অক্টোবর ২০২১ শনিবার
তৃণমূল সাংসদ সুস্মিতা দেব।
ভারতের ত্রিপুরায় একের পর এক দলীয় নেতা-নেত্রীর উপর হামলার ঘটনায় বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল।
শুক্রবার শীর্ষ আদালতে একটি রিট পিটিশন দাখিল করেছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। একই সঙ্গে ওই রাজ্যের রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যকেও লিখিত ভাবে অভিযোগ করেছেন তিনি।
সুস্মিতার দাবি, ত্রিপুরায় রাজনৈতিক প্রচারে তৃণমূলকে বার বার বাধা দেওয়া হচ্ছে। হিংসার শিকার হচ্ছেন দলীয় নেতা-নেত্রীরা। তৃণমূলের কার্যালয়, গাড়ি ভাঙচুর এবং ভোটপ্রচারের সামগ্রীও নষ্ট করা হচ্ছে। বিপ্লব দেবের রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ খতিয়ে দেখতে এক জন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনেরও আর্জি জানিয়েছেন সুস্মিতা।
প্রসঙ্গত, ত্রিপুরায় রাজনৈতিক জমি দখলের জন্য তৎপর হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তবে তৃণমূলের অভিযোগ, বিজেপিশাসিত ত্রিপুরায় গিয়ে বার বার গেরুয়া শিবিরের হামলার মুখে পড়েছে দল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ থেকে থেকে শুরু করে হামলা চালানো হয়েছে যুবনেতা-নেত্রীদের উপর। তার সাম্প্রতিকতম সংযোজন সুস্মিতা। গত ২২ অক্টোবর ত্রিপুরায় হামলায় আহত হন তিনি। ওই ঘটনায় বিজেপি-র বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। মমতার পোস্টার ছেঁড়া এবং দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বিজেপি, অভিযোগ তৃণমূলের। ত্রিপুয়ায় একের পর এক হিংসার ঘটনার কথা সুপ্রিম কোর্টের কাছে আবেদনপত্রে উল্লেখ করেছে তারা।
শীর্ষ আদালতের পাশাপাশি ত্রিপুরার রাজ্যপালের কাছে চিঠিতে সুস্মিতার অভিযোগ, রাজভবনে গিয়ে স্মারকলিপি দেওয়ায় বঞ্চিত করা হয়েছে দলের প্রতিনিধিদের। ত্রিপুরায় আইন-শৃঙ্খলার শোচনীয় অবস্থা বলে দাবি সুস্মিতার।
রাজ্যসভায় তৃণমূল সাংসদ সুস্মিতা তার চিঠিতে লিখেছেন, ‘ত্রিপুরার বহু জেলায় মানুষ হিংসার শিকার হচ্ছেন। নষ্ট করা হচ্ছে তাদের সম্পত্তিও। ধর্মীয় স্থান, সম্পত্তিতে অগ্নিসংযোগের খবরে বিশেষ সম্প্রদায়কে নিশানা করার আভাস পাওয়া যাচ্ছে। উত্তর এবং পশ্চিম ত্রিপুরা ছাড়াও গোমতী, সিপাহিজলা এবং উনকোটিতে বহু দোকান ও মসজিদে হামলা চালানো হয়েছে। তবে পুলিশ এ সব ঘটনার কথা অস্বীকার করছে।’
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ


