ত্রিপুরায় ছয় তরুণীসহ ৭ রোহিঙ্গা গ্রেফতার, তদন্তে পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৮ এএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ছয় তরুণীসহ ৭ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। কর্মকর্তারা বলছেন, ধৃতদের সকলের বয়স ১৮ বছরের কম। এ নিয়ে গত দুই সপ্তাহে ত্রিপুরাতে ৬৮ জন রোহিঙ্গা পুলিশের হাতে গ্রেফতার হল।
দেশটির উত্তর ত্রিপুরার ধর্মনগর রেল ষ্টেশন থেকে রবিবার তাদেরকে গ্রেফতার করা হয়। খবর পার্সটুডের।
রেল পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, কোনো দালাল চক্র এদেরকে কোলকাতা অথবা অসমের শিলচরে বিক্রি করার চেষ্টা করছিল। রেল পুলিশের তৎপরতার মধ্যে সংশ্লিষ্ট দালাল ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
রবিবার সকালে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধর্মনগর রেল স্টেশনে দাঁড়ালে আরপিএফ জওয়ানরা সেটিতে রুটিন তল্লাশি চালায়। এসময় ওই রোহিঙ্গারা রেল পুলিশের হাতে ধরা পড়ে। পরে তাদেরকে ধর্মনগর থানায় নিয়ে গিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। ধৃত রোহিঙ্গাদের ভাষা বুঝতে ব্যর্থ হলেও তারা মিয়ানমারের বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
রেল নিরাপত্তা বাহিনীর সহকারী উপ-পরিদর্শক লক্ষণ দেব বর্মণ গণমাধ্যমকে বলেন, ধর্মনগর স্টেশন চত্বরে কয়েকজনের আচরণ এবং কার্যকলাপ সন্দেহজনক মনে হওয়ায় নিরাপত্তারক্ষীরা তাদের আটক করেন। গ্রেফতার হওয়া ছয় তরুণী ও এক তরুণের প্রত্যেকেরই বয়স ১৮ বছরের নীচে।
লক্ষণ দেব বর্মণ বলেন, ‘ওরা সকলেই জেনারেল ক্যাটেগরির টিকিটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠেছিল। ওদের কাছে অসমের বদরপুর জংশন পর্যন্ত যাওয়ার টিকিট ছিল। পরে জানা যায় ওরা মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা।’
ধৃত ওই রোহিঙ্গাদের পরে ত্রিপুরা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। উত্তর ত্রিপুরার জেলা পুলিশ সুপার ভানুপদা চক্রবর্তী বলেন, ধৃত রোহিঙ্গারা কীভাবে ত্রিপুরায় পৌঁছল তা তদন্ত করা হচ্ছে।
-জেডসি
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত











