থাইল্যান্ডকে ১৭৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশের মেয়েরা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৫ পিএম, ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
আগের দুই ম্যাচেই দারুণ ব্যাটিংয়ে এসেছিল জয়। গেল ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তো বাংলাদেশের মেয়েরা করেছিল ৩০০ ছাড়ানো সংগ্রহ। থাইল্যান্ডের বিপক্ষে অবশ্য দুইশই ছাড়াতে পারেনি বাঘিনীদের সংগ্রহ। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রান করেছে নিগার সুলতানার দল।
জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় থাইল্যান্ডের মেয়েরা। এদিন দলীয় ৬ রানের সময় ৮ বলে ১ রান করে আউট হয়ে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শারমিন আক্তার সুপ্তা।
ব্যর্থ হন অধিনায়ক নিগার সুলতানাও। ১৮ বল খেলে ১ রান করেন তিনি। তবে ৫ চারে ৮০ বলে ৪৬ রানের দারুণ এক ইনিংস খেলেন ওপেনার মুর্শিদা খাতুন। টিপোচের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান তিনি।
ফিফটি পান ফারজানা হক। ৬ চারে ৮১ বলে ৫১ রান করেন তিনি। বুচাথামের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন তিনি। রুমানা আহমেদ ২৭ ও লতা মণ্ডল করেন ২৯ রান। ৮ উইকেটে ১৭৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। থাইল্যান্ডের পক্ষে ৭ ওভার বল করে ২ মেডেনসহ ২৬ রান দিয়ে ৫ উইকেট নেন বুচাথাম।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল











