ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১৪:২৭:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে বন্যায় ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ৫ ডিসেম্বর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও মোকাবেলা বিভাগ (ডিডিপিএম) শুক্রবার জানিয়েছে- দেশটির দক্ষিণাঞ্চলে বন্যায় নয় জনের মৃত্যু হয়েছে এবং আরও একজন নিখোঁজ রয়েছে। সেখানে বন্যায় ৯১ হাজার ৬৮৬ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর সিনহুয়ার।

রয়্যাল থাই আর্মির সদস্যরা সাতটি প্রদেশের বন্যা দূর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহযোগিতা করছে।

ডিডিপিএম জানায়, বন্যা কবলিত প্রদেশগুলোর মধ্যে রয়েছে- সুরাত থানি, নখন সি থামারাত, পাথালুং, ত্রং,সঙ্খলা, পাতানি ও নরাথিওয়াত। এসব প্রদেশ থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে অবস্থিত।

ডিডিপিএম ও স্থানীয় সরকার আবাসিক বিভিন্ন এলাকা থেকে পানি বের করে ফেলছে এবং তিন দিন ধরে বন্যা দূর্গতদের মাঝে তারা ত্রাণ সরবরাহও করছে।

-জেডসি