ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১৩:২৭:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

থাকছে না ফেসবুকের ‘নিউজ ফিড’

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

‘নিউজ ফিড’ থাকছে না ফেসবুকে! এখন থেকে ফিচারটি শুধুমাত্র ‘ফিড’ নামেই দেখা যাবে। সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক অ্যাপের অফিসিয়াল টুইটারে এ ঘোষণা দেওয়া হয়েছে।

ফেসবুক জানিয়েছে, সাধারণ মানুষ তাদের ফিডে যেসব বৈচিত্র্যময় বিষয়বস্তু দেখে থাকেন তার আরো ভালো প্রতিফলনের জন্য এটি শুধুমাত্র একটি নাম পরিবর্তন। এটি অ্যাপের অভিজ্ঞতাকে বিস্তৃতভাবে প্রভাবিত করবে না।


গত কয়েকমাস ধরে কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর ফেসবুকের প্রভাব নিয়ে বেশ নজরদারির মধ্যে রয়েছে এর সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা। শুধু তাই নয়, ইউরোপের গ্রাহকদের তথ্য কীভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে তা নিয়ে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) চাপে রেখেছে ফেসবুককে।

নাগরিকদের তথ্য স্থানান্তর বন্ধ করতে একটি নতুন আইন প্রণয়নে কাজ করছে ইউরোপ। এ আইন কার্যকরের পর যুক্তরাষ্ট্রে তথ্য স্থানান্তরে ব্যর্থ হলে ইউরোপে ফেসবুক এবং ইনস্টাগ্রাম বন্ধ করে দিতে পারে মেটা।