ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ৪:১৪:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

দই-মিষ্টিতে ভেজাল, জরিমানা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২২ মে ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে মিষ্টি তৈরিতে এরারুট ও সোডা ব্যবহার করার দায়ের মেসার্স লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক মনোতোষ সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে জেলা শহরের বাতাসাপট্টিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান জানান, শহরের বাতাসাপট্টিতে অভিযান চালানো হয়। এসময় দই ও মিষ্টিতে এরারুট ও সোডা ব্যবহার করার দায়ে মেসার্স লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক মনোতোষ সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, এসব মিষ্টি ও দই মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ সময় জেলা বাজার কর্মকর্তা আরিফ হোসেন এবং ক্যাব, গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলু উপস্তিত ছিলেন।

-জেডসি