ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৯:৪৯:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

দ.কোরিয়ায় দ্বিতীয় ব্যক্তি কোরোনা ভাইরাসে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবার

দ.কোরিয়ায় দ্বিতীয় ব্যক্তি কোরোনাভাইরাসে আক্রান্ত

দ.কোরিয়ায় দ্বিতীয় ব্যক্তি কোরোনাভাইরাসে আক্রান্ত

দক্ষিণ কোরিয়া আজ শুক্রবার জানিয়েছে, তারা এসএআরএস’র মতো ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির সন্ধান পেয়েছে। চীনে এ ভাইরাসে ইতোমধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ব্যাপারে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ কোরোনোভাইরাস সনাক্তে বিমান যাত্রীদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার ব্যাপারে পদক্ষেপ জোরদার করেছে। চীনের মধ্যাঞ্চলীয় উহান নগরীতে ভাইরাসটি প্রথম ছড়িয়ে পড়ে।

উদ্ভবের দিক থেকে এ ভাইরাসের সিভিয়ার অ্যাকিউট রেসপাইরেটরি সিনড্রোমের সাথে (এসএআরএস) মিল থাকায় চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে ভাইরাসটি উদ্বেগ সৃষ্টি করেছে। ২০০২ ও ২০০৩ সালে চীনের মূল ভূখন্ড ও হংকংয়ে এসএআরএস ভাইরাসে ৬৫০ জনের মৃত্যু হয়।

আজ শুক্রবার সিউলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১০ জানুয়ারি উহানে কাজ করার সময় ৫০ বছর বয়সী দক্ষিণ কোরিয়ার এ নাগরিকের শরীরে এই ভাইরাসের উপসর্গ লক্ষ্য করা যায়।

মন্ত্রণালয় আরো জানায়, এ সপ্তাহের গোড়ার দিকে দেশে ফিরার পর তিনি পরীক্ষা-নিরীক্ষা করালে তার শরীরে এ ভাইরাস ধরা পড়ে। বৃহস্পতিবার বলা হয়, চীনের এ ভাইরাসে আক্রান্ত দক্ষিণ কোরিয়ার তিনি হলেন দ্বিতীয় ব্যক্তি।