দক্ষতা নির্ভর শিক্ষায় বেকারত্ব কমবে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:০৮ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দক্ষতা নির্ভর শিক্ষায় বেকারত্ব কমবে। এটা অর্জন করতে না পারলে শিক্ষা নিয়ে বেকারত্বের যন্ত্রণা মোকাবিলা করতে হবে।
শিক্ষামন্ত্রী আজ সোমবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবন মিলনায়তনে ‘চায়না টিভিইটি স্কলারশিপ-২০১৮’-এর আওতায় স্কলারশীপপ্রাপ্ত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, দেশের উন্নয়নে কারিগরি শিক্ষাকে ভিত্তি হিসেবে নিতে হবে। দক্ষতা নির্ভর কারিগরি শিক্ষাই কেবল দেশকে দারিদ্র্য ও বেকারত্ব থেকে মুক্ত করতে পারে।
মন্ত্রী বলেন, চীন সরকার বাংলাদেশের কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে। এ বছর ৪৭৪ জন শিক্ষার্থী চীনের বৃত্তি নিয়ে ৩-বছর মেয়াদী ডিপ্লোমা ও সমমানের কোর্সে অংশ নিবে। ২০১৭ সালে ‘চায়না স্কলারগীপ প্রোগ্রাম’-এর আওতায় ৩০৮ জন শিক্ষার্থী চীন গেছে। এটি অব্যাহত থাকবে।
তিনি বলেন, দেশে কারিগরি শিক্ষা অবহেলিত ছিল। কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ ছিল না। মাত্র ১ শতাংশ শিক্ষার্থী কারিগরি প্রতিষ্ঠানে পড়ালেখা করত। সরকার কারিগরি শিক্ষাকে জনপ্রিয় করতে বিভিন্ন উদ্যোগ নেয়। এখন ভর্তি হার ১৪ শতাংশের বেশি।
শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষা যুগোপযোগী করা হচ্ছে। শিল্প-মালিক ও বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে। ইন্ডাস্ট্রি-ইনস্টিটিউশন লিংকেজসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। কারখানার মালিক ও উদ্যোক্তাদের আমরা সম্পৃক্ত করেছি।
তিনি বলেন, বর্তমান সরকার কারিগরি শিক্ষার প্রসার, মান উন্নয়ন এবং আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।শিক্ষকদের মানোন্নয়নে প্রায় ২ হাজার শিক্ষককে সিঙ্গাপুরে নানিয়ান পলিটেকনিক ইনস্টিটিউট ও চীনের গুয়াংজুতে ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস এবং ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর প্রেসিডেন্ট এ কে এম এ হামিদ। পরে শিক্ষামন্ত্রী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চীনের ভিসাসহ পাসপোর্ট তুলে দেন।
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







