ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৮:২১:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

দক্ষিণখানে ডেন্টিস্ট হত্যা : স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৮ এএম, ২ আগস্ট ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর দক্ষিণখানে ডেন্টিস্ট সারাহা রোকসানা পিনু হত্যা মামলায় তার স্বামী সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। 

এ আবেদনের শুনানি আজ সোমবার (২ আগস্ট)অনুষ্ঠিত হবে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রোকসানার মরদেহ উদ্ধারের সময় বাসার জানালার গ্রিল কাটা অবস্থায় পাওয়া যায়। শুরুতে ধারণা করা হয়েছিল, দুর্বৃত্তরা গ্রিল কেটে ঘরে প্রবেশ করে তাকে হত্যা করেছে।

তবে ঘটনাস্থলের জানালার পাশে পাওয়া জুতার ছাপ পরীক্ষা করে সিআইডির বিশেষজ্ঞরা জানতে পারেন, সেটি রোকসানার স্বামী সোহেল রানার। পরে ঘটনাস্থলের পারিপার্শ্বিক আলামত ও মামলার বাদীর অভিযোগের ভিত্তিতে তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়।

দক্ষিণখান থানা পুলিশ জানায়, শুক্রবার নিহতের বোন সারাহ সুলতানা পলি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এরপর তদন্তের অংশ হিসেবে সোহেল রানাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সোহেল রানা রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরে একটি ডেভেলপার প্রতিষ্ঠানে সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত। মামলার তদন্ত চলমান রয়েছে।