দক্ষিণখানে মা ও ২ শিশুর লাশ উদ্ধার: বাবা পলাতক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
দক্ষিণখানে মা ও ২ শিশুর লাশ উদ্ধার: বাবা পলাতক
রাজধানীর দক্ষিণখান এলাকায় নিজ বাসা থেকে শুক্রবার সন্ধ্যায় মা ও তার দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, খবর পেয়ে মুন্নি (৩৮), তার ছেলে ফারহান (১২) ও মেয়ে লাইভার (৩) লাশ উদ্ধার করে পুলিশ। মুন্নির স্বামী লিটন বাংলাদেশ টেলিগ্রাম এন্ড টেলিফোন বোর্ডের প্রকৌশলী।
দক্ষিণখান থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) শিল্পী জানান, ঘটনার পর লিটনকে আর দেখা যায়নি। এ বিষয়ে ওই বাড়ির মালিক এবং তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরিবারটি ২০১১ সাল থেকে প্রেম বাগান এলাকার কেসি স্কুলের পাশে অবস্থিত পাঁচ তলা একটি বাড়ির তৃতীয় তলায় বসবাস করে আসছিল।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার থেকেই মুন্নির এক আত্মীয় তাকে খোঁজ করছিল। তিনি মুন্নিকে ফোনেও পাচ্ছিলেন না। এরপর শুক্রবার সন্ধ্যায় ওই আত্মীয় মুন্নিদের অ্যাপার্টমেন্টে গিয়ে দরজা বন্ধ পায়। বারবার কল দিয়েও কারো সাড়া না পাওয়ায় তিনি পুলিশের সাথে যোগাযোগ করেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে তিনজনের মরদেহ পায়।
তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত











