দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৬ এএম, ২৬ নভেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
এবার দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়েছেন ২২ জন। নতুন এই ধরনটি বারবার জিনগত রূপ বদলাতে সক্ষম বলে জানা গেছে। ফলে এই ধরনের কারণে করোনাভাইরাস নতুন করে বিস্তার ঘটতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির বিজ্ঞানীরা। খবর আল-জাজিরার।
দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস (এনআইসিডি) ২২ জনের শরীরে করোনার নতুন ধরন শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রাথমিকভাবে এটির বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে বি.১.১.৫২৯। এটি দ্রুত রূপান্তর ঘটিয়ে বিস্তার ঘটাতে সক্ষম। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দেশটির বিজ্ঞানীরা এসব তথ্য জানান।
দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জোয়ে ফাহলা বলেন, এটি খুবই উদ্বেগের একটি বিষয়। এমনিতেই দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে। ভাইরাসটির নতুন ধরনের কারণে তা বিপদ আরও বাড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
দক্ষিণ আফ্রিকার ভাইরোলজিস্ট তুলিও দে অলিভেইরা স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা করোনার নতুন একটি ধরন খুঁজে পেয়েছি। এটি দক্ষিণ আফ্রিকার জন্য উদ্বেগজনক। এর ফলে করোনা সংক্রমণের সংখ্যা দ্রুত বাড়তে পারে।
তিনি এই নতুন ধরনের ভয়াবহতা তুলে ধরে আরও জানান, দক্ষিণ আফ্রিকা থেকে বতসোয়ানা ও হংকংয়ে যাওয়া মানুষদের মধ্যেও এটি শনাক্ত করা গেছে।
এদিকে বুধবার একদিনে দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্তের সংখ্যা ১২শ ছাড়িয়েছে। এই নতুন ধরন শনাক্ত হওয়ার আগেই দেশটির কর্তৃপক্ষ ধারণা করেছিল ডিসেম্বরের মাঝামাঝি করোনার চতুর্থ ধাপ মারাত্মক আকার ধারণ করতে পারে।
করোনা মহামারি শুরুর পর থেকে দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৮৯ হাজার ৬৫৭ জন।
এদিকে, করোনার নতুন এই ধরন বিস্তারের ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনার এ ধরন কী পরিমাণ বিপদজ্জনক তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে শুক্রবার বৈঠক করার কথা রয়েছে সংস্থাটির কর্মকর্তাদের।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’









