ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ১:৩৭:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

দক্ষিণ কোরিয়ায় করোনার দ্বিতীয় দফায় সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার

দক্ষিণ কোরিয়ায় করোনার দ্বিতীয় দফায় সংক্রমণ

দক্ষিণ কোরিয়ায় করোনার দ্বিতীয় দফায় সংক্রমণ

দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় দফায় করোনা আঘাত করেছে আজ শনিবার। ৩৩২ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে। এ আঘাত ঠেকাতে আগামীকাল রোববার থেকে দেশটিতে সব ধরনের বিধিনিষেধ জোরদার করা হচ্ছে।

করোনার প্রথম দফা সংক্রমণ দেশটি সফলভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। কিন্তু আজ দক্ষিণ কোরিয়ায় ৩৩২ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে। গত মার্চ মাসের পর একদিনে এটি সর্বোচ্চ সংক্রমণের ঘটনা।

দেশটির স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রী পার্ক নেওং হু এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমরা এখন একটি অনিশ্চিত পর্যায়ে রয়েছি। আমরা দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ শুরু হতে দেখছি।

ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণই এখন আমাদের অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।

দেশটিতে জোর পদক্ষেপের অংশ হিসেবে সমাবেশ ও পেশাদারী খেলাধূলা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া দেশের সৈকতগুলোও বন্ধ থাকবে।

দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত ১৭ হাজার ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত এবং ৩০৯ জন মারা গেছে।