ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৬:১৫:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে সরকার গুরুত্ব দিচ্ছে : ইসমাত আরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:২৪ পিএম, ১২ মার্চ ২০১৮ সোমবার

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একটি শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ সৃষ্টির ওপর সরকার সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে। সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করছে।


আজ শনিবার বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একশত পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।


ইসমাত আরা সাদেক বলেন, একটি জাতির উন্নয়নের চাবিকাঠি হচ্ছে শিক্ষা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তরের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনের পরপরই দেশে যুগোপযোগী আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন। বর্তমান সরকারও শিক্ষাখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে।


তিনি বলেন, কন্যাসন্তানকে সৃজনশীল করে গড়ে তুলতে হবে। তাদের নিজেদের পরিচয় সৃষ্টি করার মতো যোগ্য করে বড় করতে হবে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ রাবেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব আরফিন আরা বেগম, বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল জলিল এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ড. শারমিন ফেরদাউস চৌধুরী বক্তৃতা করেন।