দাবি না মানায় ফের আমরণ অনশনে শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২১ অক্টোবর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকে দাবি পূরণ না হওয়ায় ফের আমরণ অনশনে বসেছেন ননএমপিও শিক্ষক-কর্মচারীরা। সোমবার সকাল ১০টা থেকে তারা অনশনে বসেন।
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহামুন্নবী ডলার বলেন, গতকাল রাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে কোনো আশ্বাস না পাওয়ায় আমরা সকাল ১০টা থেকে অনশনে বসেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব।
একযোগে এমপিওভুক্তির দাবিতে ১৪ অক্টোবর থেকে আন্দোলন করে আসছেন নন-এমপিও শিক্ষকরা। গত শুক্রবার থেকে আমরণ অনশনে যাওয়ার কথা থাকলেও শিক্ষামন্ত্রীর ফোন পেয়ে তা স্থগিত করেন শিক্ষকরা।
রোববার রাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে ননএমপিও শিক্ষক নেতাদের আড়াই ঘণ্টার মতো বৈঠক হয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে কোনো আশ্বাস না পেয়ে ফের অনশনে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা।
গতকালের বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতেই শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও দেয়া হবে। বিদ্যমান এমপিও নীতিমালা সংশোধন করা হবে। পরিবর্তিত নীতিমালা অনুযায়ী এখন থেকে প্রতিবছর এমপিও দেয়া হবে।’
দীপু মনি বলেন, ‘বর্তমান নীতিমালা অনুযায়ী এ বছরের এমপিও চূড়ান্ত করা হয়েছে। এক্ষেত্রে নতুন কোনো প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তির সুযোগ নাই। এর ব্যত্যয় করা হলে আদালতে মামলা হবে। ফলে যোগ্য বিবেচিত হওয়া সকল এমপিও বন্ধ হয়ে যাবে।’ সেজন্য শিক্ষকদের আন্দোলন ছেড়ে ক্লাসে ফেরার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
বৈঠক শেষে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহামুন্নবী ডলার সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘ আলোচনার পরও আমরা শিক্ষামন্ত্রীকে বোঝাতে পারিনি। তার আশ্বাস আমাদের সন্তুষ্ট করতে পারেনি।’ সেজন্য দাবি আদায়ে সোমবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে ফের অনশনে বসার কথা বলেন তিনি। ঘোষণা অনুযায়ী সকাল ১০টায় অনশনে বসেছেন শিক্ষকরা।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




