দাম্পত্য কলহে গৃহবধূর শরীরে আগুন, অবস্থা আশঙ্কাজনক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ঢাকায় দাম্পত্য কলহের জেরে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মাহমুদা সিহাবুন মুবিন মৌ নামে এক গৃহবধূ। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
রবিবার রাতে মিরপুর ৬ সেকশানের ২ নম্বর সড়কের স্বামী ইরফান হাইউমের ভাড়া বাসার সামনে মৌ শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুর রাহি।
মনজুর রাহি বলেন, ‘এই ঘটনায় ইরফান হাইউমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মৌর বাবা মার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন মৌর বক্তব্য জানারও চেষ্টা করেছে পুলিশ। তিনি নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগান বলে জানিয়েছেন।’
মৌর খালা হালিমা ইসলাম জানান, ইরফান হাইউম ক্যামেরা পারসন হিসেবে ও তার ভাগ্নি মৌ সংবাদ পাঠিকা হিসেবে একটি বেসরকারি টিভি স্টেশনে কাজ করতেন। সেই সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে ২০১৬ সালে তারা বিয়ে করেন।
হালিমা বলেন, ‘পরে আমরা জানতে পারি ইরফান আগেও দুটি বিয়ে করেন। প্রথম স্ত্রীর ঘরে তার এক সন্তান আর দ্বিতীয় স্ত্রীর ঘরে আরও দুটি সন্তান আছে। চাকরি ছাড়ার পর ইরফান আর মৌ অনলাইনে কাপড় বিক্রি করতেন বলে আমরা জানতাম।’
ইরফানের আগের দুই বিয়ে নিয়ে মৌয়ের সঙ্গে স্বামীর দাম্পত্য ঝামেলা চলছিল উল্লেখ করে তিনি বলেন, রবিবার রাতে মৌকে মৌকে দগ্ধ অবস্থায় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করার সময় ইরফান তার স্ত্রী হিসেবে পরিচয় দেয়।
জানা গেছে, সম্প্রতি স্বামী ইরফানের আগের স্ত্রীকে ডিভোর্স দিতে বলছিল মৌ। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। তার জেরেই রবিবার রাতে ইরফানের বাসার সামনে রাস্তায় শরীরে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয় মৌ।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইয়ুব হোসেন জানান, মৌর অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৪৬ শতাংশ পুড়ে গেছে। অবস্থা বুঝে তাকে আইসিইউতে পাঠানো লাগতে পারে।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুর রাহি বলেন, ‘স্বামীর আরও দুটি স্ত্রী থাকায় সংসার করা নিয়ে মৌর সঙ্গে ইরফানের ঝামেলা চলছিল। মৌর বাবা মাও মেয়ের এমন বিয়ে মেনে নিচ্ছেন না। এসব কারণে তিনি নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে আমরা জানতে পেরেছি।’
-জেডসিা
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা








