ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১১:২৪:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

দিনাজপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৪৪ পিএম, ৭ মে ২০১৮ সোমবার

দিনাজপুরে অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চিরিরবন্দর উপজেলার ভুষিরবন্দর তেঁতুলিয়া শাহাপাড়া এলাকার ব্রিজ সংলগ্ন ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

 

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি একটি প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।

 

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এছাড়া নিহত নারীর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।