ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৭:৫৫:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস মু‌খোমু‌খি সংঘর্ষ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৫ এএম, ১৯ মে ২০২৫ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দিনাজপুরের পঁচিশমাইল এলাকায় ট্রাকের সাথে মাইক্রোবাসের মু‌খোমু‌খি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ যাত্রী।

সোমবার (১৯ মে) দিনাজপুরের বীরগঞ্জ উপ‌জেলার ২৫ মাইল এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত‌দের ম‌ধ্যে দুইজ‌নের নাম পরিচয় জানা গে‌ছে। একজন হ‌লেন, মাই‌ক্রোবাস চালক আরিফুল ইসলাম মা‌নিক। অপরজ‌নের নাম দে‌লোয়ার। আহত‌দের নাম প‌রিচয় জানা যায়‌নি।

জানা গেছে, সকালে বৃষ্টি হচ্ছিল। এ সময় রংপুরগামী ট্রাকটির সাথে দিনাজপুরগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এর ম‌ধ্যে ঘটনাস্থ‌লে দুইজন এবং হাসপাতা‌লে নি‌য়ে যাওয়ার প‌থে একজনের মৃত্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় চারজন গুরুতর আহত হ‌য়ে‌ছেন। তা‌দের ঠাকুরগাঁও সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

বীরগঞ্জ থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল গফুর ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বলেন, ঘটনাস্থ‌লে হাইও‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের লোকজন উপ‌স্থিত হ‌য়ে উদ্ধার কার্যক্রম চালা‌চ্ছে।