দিনাজপুরে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ১৮ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সড়কে মৃত্যুর মিছিল যেনো আর থামছেই না। প্রতিনিয়ত বেড়েই চলেছে। আজও দিনাজপুর সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা বাবা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামালপুর গ্রামের আফছার আলী আশরাফুল আলম (৩২) ও তার মেয়ে শিশু আইভি ( ১০) এবং সাজদার খলিফা (৪৮) নামে এক ব্যক্তি। তার ঠিকানা জানা যায়নি। আহতরা হলেন- নিহত আশরাফুল আলমের বাবা আফছার আলী (৭০) ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফা কামাল (৩৮) ।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার চুনিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) বজলু রশিদ জানান, সকাল ১০টার দিকে যাত্রীবাহী বাসটি শহর থেকে বগুড়া যাচ্ছিল। পথে সদর উপজেলার চুনিয়াপাড়া মোড়ে শহরমুখী একটি ইজিবাইককে ওই বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক নিহত হন। পরে দিনাজপুর এম আবদুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বাবা ও মেয়ের মৃত্যু হয়।
নিহতদের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
-জেডসি
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি



