ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২০:৩৯:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন

দিনাজপুর হাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৪ এএম, ১৯ নভেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭ তম ব্যাচের মাধবী রানী বর্মন নামে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বাঁশের হাট এলাকার জয়ন্ত ছাত্রী নিবাসের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মাধবী রানী বর্মন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী। তার বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া বাজারসংলগ্ন গ্রামে।

হাবিপ্রবি প্রক্টর ডক্টর মামুনুর রশীদ বলেন, ছাত্রী নিবাসের অন্যান্য ছাত্রীর মাধ্যমে খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে পুলিশ সিলিং ফ্যানের সাথে থাকা ঝুলন্ত লাশ উদ্ধার করে।

কোতোয়ালী থানার পুলিশের উপ-পরিদর্শক নুর আলম জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মোবাইল ফোন পেয়ে ঘটনাস্থলে এসে ফ্যানের সাথে ঝুলন্ত মাধবী রানী বর্মন এর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তার সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুরের এম এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।