দিনে ৫-৬ বার মৃত স্বামীর ছাই খান যে নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৫ এএম, ২৩ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
স্বামী মারা গেছেন বেশ কিছুদিন আগে। শেষকৃত্যও সম্পন্ন হয়েছে। কিন্তু তারপরও স্বামীর ছাই সঙ্গে নিয়ে ঘুরছেন এক বিধবা নারী। শুধু সঙ্গে নিয়ে ঘোরা নয়, মাঝেমধ্যে সেই ছাই খাচ্ছেনও তিনি! তাও একবার নয়, দিনে ৫ থেকে ৬ বার। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটিই সত্যি।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর-এ প্রকাশিত খবর অনুযায়ী, বিধবা ওই নারীর নাম ক্যাসি। ২৬ বছর বয়সী ক্যাসি ব্রিটেনের নাগরিক হলেও বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বাসিন্দা। ২০০৯ সালে মার্কিন নাগরিক সিয়ানের সঙ্গে তার বিয়ে হয়।
শ্বাসকষ্টজনিত অসুখে কিছুদিন আগে সিয়ান মারা যান। রীতি অনুযায়ী সিয়ানের মৃতদেহ সমাধিস্থ না করে দাহ করান ক্যাসি। পরে প্যাকেটে ভরে রাখেন স্বামী সিয়ানের চিতাভস্ম বা ছাই।
সেই থেকে প্রতিদিন ‘নিয়ম করে’ সেই ছাই খেয়ে চলেছেন ক্যাসি। তিনি জানান, প্রথমে স্বামীর মৃতদেহ পোড়ানো ছাইয়ের ওজন ছিল প্রায় ৬ কেজি। কিন্তু এখন তা পাঁচ কেজিরও কম হয়ে গেছে। এ ভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই আর কিছু অবশিষ্ট থাকবে না বলে মার্কিন একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
তা হলে তিনি কেন এমন করছেন? ক্যাসির জবাব, ‘আমি খুব লজ্জিত। কিন্তু নিজেকে সংযত রাখতে পারি না। আসলে সব সময়ই আমি সিয়ানকে সঙ্গে রাখতে চাই।
সাক্ষাৎকারে ক্যাসি আরও জানান, ‘আমি যেখানেই যাই, সেখানেই ওর অস্থি আমার সঙ্গে নিয়ে যাই। তা সেটা গ্রোসারি স্টোরস, শপিং মল, সিনেমা হল কিংবা কোথাও খাবার খেতে যাওয়া হোক না কেন! সব জায়গায় ও আমার সঙ্গে থাকে।’
অনেকেই প্রশ্ন করেন, এভাবে দিনের পর দিন মৃতদেহ পোড়ানো ছাই খাওয়া কীভাবে সম্ভব। সাক্ষাৎকারে সেই বিষয়টিও জানিয়ে দেন তিনি। ক্যাসি জানান, বেশি নয়, তিনি দিনে ৫-৬ বার আঙুলে একটু ছাই তুলে নিয়ে সেটি খান। কিন্তু কোনোভাবেই তা বন্ধ করতে বা নিজেকে আটকাতে পারেন না তিনি।
ক্যাসির দাবি, ‘ছাইয়ের কৌটোটি খুলতেই তিনি অনাবিল আনন্দ পান। আর যত ছাই খাই, ততই আনন্দিত হই।’
তবে সবার কাছে অদ্ভূত এই খবরটি তো আর আনন্দের না। আর তাই স্বামীর মৃতদেহ পোড়ানো ছাই খাওয়ার ঘটনা জানাজানির পরে মানসিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে ক্যাসিকে।
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











