দিলারা জামানের প্রথম রোজার স্মৃতি কেমন ছিল
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০১ এএম, ১১ মার্চ ২০২৬ বুধবার
বাংলাদেশি নাটক ও সিনেমার কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান
বাংলাদেশি নাটক ও সিনেমার কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতে সক্রিয়। বয়সের ভার সত্ত্বেও এখনও নিয়মিত শুটিং করছেন এই গুণী শিল্পী। তবে পবিত্র রমজান মাস এলেই তার ব্যস্ততার ছন্দ কিছুটা বদলে যায়। এই মাসে কাজের ফাঁকে তিনি ফিরে যান শৈশব-কৈশোরের স্মৃতিময় দিনগুলোতে—যখন রোজা, ইফতার আর পরিবারের সবার একসঙ্গে থাকার আনন্দ ছিল অন্যরকম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রথম রোজা রাখার স্মৃতি শেয়ার করেন দিলারা জামান। তিনি জানান, ক্লাস সিক্সে পড়ার সময় প্রথম রোজা রেখেছিলেন। তবে ছোটবেলায় রোজা রাখতে চাইলে তার বাবা নিরুৎসাহিত করতেন।
দিলারা জামান বলেন, “বাবা বলতেন, ছোট মানুষ রোজা রাখলে শরীর খারাপ হয়ে যাবে। তাই একবার রোজার সময় আমি নানাবাড়ি নোয়াখালী বেড়াতে গিয়েছিলাম। সেখানেই প্রথম রোজা রাখি। বাড়িতে থাকলে হয়তো বাবা রোজা রাখতে দিতেন না।”
প্রথম রোজার অনুভূতির কথা বলতে গিয়ে তিনি বলেন, “প্রথমবার রোজা রাখার অনুভূতিটা সত্যিই অসাধারণ ছিল।”
শৈশবের ইফতারের স্মৃতি মনে করে এই বর্ষীয়ান অভিনেত্রী বলেন, সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেছে, রোজা ও ইফতার সংস্কৃতিও তার ব্যতিক্রম নয়। “আমাদের সময়ে সবাই একসঙ্গে বসে ইফতার করতাম। কী আনন্দই না হতো! মনে হতো যেন উৎসব চলছে।”
বর্তমান সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখন মানুষের ব্যস্ততা অনেক বেড়ে গেছে। পরিবারের সদস্যরাও অনেক সময় আলাদা জায়গায় থাকেন বা কাজে ব্যস্ত থাকেন। ফলে আগের মতো সবাই মিলে আনন্দমুখর পরিবেশে ইফতার করা সব সময় সম্ভব হয় না। “আমিও এর ব্যতিক্রম নই। তবে সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে,” যোগ করেন তিনি।
উল্লেখ্য, ১৯৬৫ সালে আলাউদ্দিন আল আজাদের রচনায় ও মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় ‘ত্রিধারা’ নাটকের মাধ্যমে অভিনয়জগতে পথচলা শুরু করেন দিলারা জামান। নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষেকের আগে মঞ্চ ও টেলিভিশন নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘জালিম’, ‘জুলুম’, ‘ব্যথার দান’, ‘অসতী’, ‘আওলাদ’, ‘শাহাজাদা’, ‘সম্রাট’ ও ‘হাইজ্যাক’।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










