দিলু রোডে ভবনের গ্যারেজে আগুন, শিশুসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০০ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
দিলু রোডে ভবনের গ্যারেজে আগুন, শিশুসহ নিহত ৩
রাজধানীর মগবাজার দিলু রোডের একটি আবাসিক ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত এক শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে এই আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে যায় দমকল বাহিনী।
দমকল বাহিনীর সিনিয়র অফিসার ফয়সালুর রহমান বলেন, তারা পৌঁছাতে পৌঁছাতে আগুনের লেলিহান শিখা পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ভোর পাঁচটার কিছু পরে আগুনে নিয়ন্ত্রণে আনে।
ভবনটি থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অবস্থায় আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত কমিটি কাজ করছে বলে জানান তিনি।
তবে ছয়তলা বিশিষ্ট ওই আবাসিক ভবনের তিন তলা পর্যন্ত ছিল গার্মেন্টস কারখানা। যেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ তারা দেখতে পেয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দিলু রোডে আগুনের ঘটনায় দগ্ধ দুইজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আর নিহত তিনজনের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?









