দিল্লিতে নেতাকর্মীদের সঙ্গে হাসিনার বৈঠকের খবর ভুয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৫ এএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
সম্প্রতি, ‘ভারতের নয়াদিল্লিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এবার প্রকাশ্যে বৈঠক করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্যে আসার দাবিতে প্রচারিত ভিডিওটও সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, গত বছরের জানুয়ারি মাসে বাংলাদেশের গণভবনে নির্বাচনের পর দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই মতবিনিময় সভার ভিডিও এটি।
এ বিষয়ে অনুসন্ধানে Hossain Ahmed নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত বছরের ৮ জানুয়ারি প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে।
উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, গত বছরের ০৮ জানুয়ারি শেখ হাসিনা দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে গণভবনে নির্বাচনোত্তর মতবিনিময় করেন। মতবিনিময়ের শুরুতে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে সকলের সঙ্গে কুশল বিনিময় করেন। সেই সময়কার ভিডিও। একই ভিডিও তখন একই দাবিতে দেওয়া আরও পোস্ট খুঁজে পাওয়া যায়।
এছাড়া, গত বছরের ০৮ জানুয়ারি ইনডিপেনডেন্ট টিভি ও কালবেলায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ০৮ জানুয়ারি গণভবনে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে শেখ হাসিনা একটি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছিলেন। অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, গত বছর গণভবনে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভার ভিডিওকে সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনা প্রকাশ্যে আসার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক



