ঢাকা, রবিবার ১৫, মার্চ ২০২৬ ২৩:২৯:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার শেষ হলো বইমেলা; ১৭ দিনে বিক্রি ১৭ কোটি টাকা ওমরাহ ভিসার সময়সীমা নির্ধারণ করল সৌদি আরব জাবি শিক্ষার্থী খুন, পুলিশ হেফাজতে ঢাকা কলেজের শিক্ষার্থী ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বলিউডের আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই : বাণিজ্যমন্ত্রী

দিল্লীর হাসপাতালে অসুস্থ মুক্তিযোদ্ধাদের দেখলেন হাই কমিশনার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৬ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২০ রবিবার

ভারতে বাংলাদেশের নবনিযুক্ত হাই কমিশনার মুহাম্মদ ইমরান দিল্লীর আর্মি হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বাংলাদেশী মুক্তিযোদ্ধাদের দেখতে যান।নয়াদিল্লীতে বাংলাদেশী মিশন এক বিবৃতিতে জানায়, এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের স্বাস্থ ও চিকিৎসার খোঁজ খবর নেন। এদের অধিকাংশের বয়স ৬০ থেকে ৭০ এর কোটায়।গত সপ্তাহে ঢাকা থেকে মোট ২৯ অসুস্থ মুক্তিযোদ্ধা ভারতে আসেন। এদের মধ্যে ১৫ জন নয়াদিল্লীর বিশেষায়িত আর্মি হাসপাতালে ভর্তি হন এবং অপর ১৪ জন পুনার কমান্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ভারত সরকার ৫ বছরের একটি স্কিমের আওতায় প্রতি বছর বাংলাদেশ থেকে ১শ’ মুক্তিযোদ্ধাকে এদেশে চিকিৎসা দেবে।২০১৭ সালের এপ্রিল মাসে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে এই স্কিম চালু করেন।

একটি ‘সম্মাননা’ অনুষ্ঠানে মোদি ওই স্কিমের ঘোষণা দেন। ওই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ১৯৭১ সালের বাংলাদেশের নয় মাসব্যাপী দীর্ঘ মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকৃত ভারতীয় সৈন্যের পরিবারের সদস্যদের ব্যক্তিগতভাবে সম্মাননা প্রদান করেন।

হাই কমিশনারের সাথে সাক্ষাতকালে হাই কমিশনার মুক্তিযোদ্ধারা হাসপাতালের চিকিৎসা ও অন্যান্য আনুসঙ্গিক সেবার ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।
পরে, বাংলাদেশী রাষ্ট্রদূত আর্মি হাসপাতালের কমান্ড্যান্ট লে. জে. রজত দত্তের সাথেও সাক্ষাত করেন। তিনি রাষ্ট্রদূতকে মুক্তিযোদ্ধাদের সম্ভাব্য সব ধরনের চিকিৎসা সেবা প্রদানের আশ্বাস দেন।
জেনারেল দত্ত প্রাথমিক স্বাস্থ্য সেবার সাফল্য এবং ওষুধ শিল্প খাতের বিকাশের জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। সূত্র : বাসস।