দিল মনোয়ারা মনু শূন্যতা সৃষ্টি করে গেছেন: স্মরণসভায় বক্তারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার
আমার সখ-ইচ্ছা-সামর্থ ছিল, দিল মনোয়ারা মনু শক্তি হিসেবে কাজ করেছেন। অনন্যা আজ এ পর্যায়ে আসার পেছনে তার অবদান সবচেয়ে বেশি।
পাক্ষিক অনন্যার সাবেক নির্বাহী সম্পাদক দিল মনোয়ারা মনুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনন্যা আয়ােজিত স্মরণসভায় একথা বলেন সম্পাদক তাসমিমা হোসেন।
রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
স্মরণসভায় কবি কাজী রোজী বলেন, দিল মনোয়ারা মনু আমাদের সঙ্গে অনন্যার সেতুবন্ধন হিসেবে কাজ করেছেন।
বাংলাদেশ মহিলা পরিষদের সহ-সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, কাজের সূত্রে আমার সঙ্গে দিল মনোয়ারা মনুর পরিচয়। তিনি পূর্বসূরি এবং উত্তরসূরি উভয়কে সমান সম্মান দেখাতেন।
লেখক দিলারা মেসবাহ বলেন, মনু আমাদের মধ্যে একটি শূন্যতা সৃষ্টি করে গেছেন। তিনি আমাদের কতখানি জায়গাজুড়ে ছিলেন, তার চলে যাওয়ার পর টের পাচ্ছি।
ব্রেকিং দ্য সাইলেন্স এর নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা বলেন, মনু আমার ক্লাসমেট। কিন্তু ওকে আরও ভালো করে জানতে পেরেছি অনন্যাতে একসঙ্গে কাজ করার সুবাদে। ওর মতো বন্ধু পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
লেখক আফরোজা হক রীমা বলেন, দিল মনোয়ারা মনু চারপাশের ঘটনা ও পরিস্থিতি নিয়ে চমৎকার কলাম লিখতেন। আমি সেগুলো পড়ে ঋদ্ধ হয়েছি।
অলোক বসু বলেন, মনু আপার সঙ্গে ২৯ বছরের সম্পর্ক। তার সঙ্গে অনন্যায় কাজ করার সময়টা আমার কর্মজীবনের শ্রেষ্ঠ সময়।
সাংবাদিক আফরোজা পারভীন বলেন, মৃত্যুর তিন দিন আগে মনু আপা আমাকে তার বাসায় ডেকেছিলেন সম্প্রতি প্রয়াত কথাশিল্পী রিজিয়া রহমানের উপর একটি স্মারকগ্রন্থ প্রকাশের বিষয়ে কথা বলতে। এর মধ্যে তিনি নিজেই চলে গেলেন।
লেখক নারসীন নঈম জানান, মেধা, শ্রম, নিষ্ঠা, দায়িত্ববোধ সবকিছু মিলে দিল মনোয়ারা মনুর মানসজগত গঠিত।
বাংলাদেশ মহিলা পরিষদের মহানগর কমিটির জুয়েলা জেবুন নেসা খান বলেন, আমি তার মতো উদার মনের মানুষ খুব কম দেখেছি। কর্মক্ষেত্রে তিনি মায়ের মতো ছায়া হয়ে আমাদের সঙ্গে থেকেছেন।
পাক্ষিক আয়োজিত এই স্মরণসভায় সাংবাদিক, মানবাধিকারকর্মী, কলামিস্ট দিল মনোয়ারা মনুর কর্মময় জীবন সম্পর্কে আলোচনা এবং স্মৃতিচারণায় অংশ নেন লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবীসহ অনন্যা পরিবারের সদস্যরা।
সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাক এবং পাক্ষিক অনন্যা পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন।
স্মরণসভায় আরো অনুভূতি ব্যক্ত করেন হেনা সুলতানা, নূর কামরুন নাহার, শাহিদা পারভীন শিখা, নাহার ফরিদ খান, শিওলি খন্দকার, মনীষা মজুমদার, এনামুল হক ইনুসহ আরও অনেকে।
উল্লেখ্য, অনন্যার সাবেক নির্বাহী সম্পাদক দিল মনোয়ারা মনু ১৯৫০ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাস করার পর ১৯৭৪ সালে ‘বেগম’ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে সাংবাদিকতায় যুক্ত হন। ১৯৮৯ সালে তিনি যোগ দেন ‘পাক্ষিক অনন্যা’য়। সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত কলাম লিখতেন, নারী অধিকার কর্মী হিসেবে কাজ করেছেন। তিনি বাংলাদেশ মহিলা পরিষদ, নারী সাংবাদিক কেন্দ্রসহ নানা সংগঠনে সক্রিয় ছিলেন। ২০১৫ সালে অনন্যা তাকে বিশেষ সম্মাননা প্রদান করে। দিল মনোয়ারা মনু গত ১৩ অক্টোবর মৃত্যুবরণ করেন।
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে











