ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৩:২৫:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার

দীপিকাকে প্রথম অভিনয়ের প্রস্তাব দেন সালমান

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

২০০৭ সালে ফারহা খানের ‘ওম শান্তি ওম’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হয় দীপিকা পাড়ুকোনের। সেই ছবিতে তার বিপরীতে ছিলেন শাহরুখ খান। তার পর ১৫ বছর ধরে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দীপিকা। বহু আলোচিত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘গেহরাইয়াঁ’-ও বক্স অফিসে সফল। এর মধ্যেই দীপিকা খোলসা করলেন বলিউডে কে তাকে প্রথম কাজের প্রস্তাব দিয়েছিলেন।

‘ওম শান্তি ওম’ দীপিকার জীবনের প্রথম ছবি হলেও, শাহরুখ খান তাকে প্রথম অভিনয়ের প্রস্তাব দেননি। তার আগেই দীপিকাকে চলচ্চিত্রে কাজের প্রস্তাব দিয়েছিলেন সালমান খান। দীপিকা তখন মডেলিং করতেন। তাই সালমানের অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, আমাদের সম্পর্ক বরাবরই বেশ ভাল। আমাকে প্রথম অভিনয়ের প্রস্তাব দেওয়ার জন্য আমি সালমান খানের কাছে কৃতজ্ঞ থাকব। যদিও এটা দুর্ভাগ্যের যে, আমি সেই সময়ে ছবিতে অভিনয়ের জন্য প্রস্তুত ছিলাম না।