দীর্ঘ বিরতির পর দেশে ফিরলেন শাবানা
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা শাবানা; যাকে বলা হতো ঢালিউডের বিউটি কুইন। দেশ ছেড়ে দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস নায়িকার। এক সময়ের আইকনিক এই তারকা দীর্ঘ বিরতির পর ফিরে এলেন দেশে।
শোনা যায়, কয়েকদিন আগেই তিনি নীরবে ঢাকায় এসেছেন। বর্তমানে তিনি রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজ বাড়িতে উঠেছেন; নিজের মতো করে সময় কাটাচ্ছেন অন্তরালেই।
এর আগে সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে দেশে এসেছিলেন তিনি। তখন জানিয়েছিলেন, সুযোগ হলে আবারও কিছু সিনেমায় কাজ করতে চান।
তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করেন শাবানা। এর মধ্যে ১৩০টি সিনেমায় তার বিপরীতে ছিলেন আলমগীর। এছাড়াও রাজ্জাক, জসিম, সোহেল রানা, ফারুকসহ বেশ কয়েকজন গুণী অভিনয়শিল্পীদের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছে অসংখ্য জনপ্রিয় সিনেমা।
শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন ষাটের দশকে, ‘নতুন সুর’-এ। নায়িকা হিসেবে অভিষেক ঘটে ‘চকোরী’-তে, নাদিমের সঙ্গে।
জনপ্রিয়তার চূড়ান্ত শীর্ষে থেকেও হুট করে যুক্তরাষ্ট্রে চলে যান শাবানা। ২৫ বছরের বেশি সময় ধরে স্বামী, সন্তান ও নাতি-নাতনিদের সঙ্গে নিউ জার্সিতে স্থায়ীভাবে থাকছেন। এবার দীর্ঘদিন পরই তার দেশে ফেরা; তাও ৫ বছর দীর্ঘ বিরতির পর।
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী