দীর্ঘ বিরতির পর বড় চমক নিয়ে ফিরছেন মিম
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৫ এএম, ২৪ নভেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম দুই বছরেরও বেশি সময় পর আবারও বড় পর্দায় ফিরছেন। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে জিতের বিপরীতে ‘মানুষ’ ছবিতে তাকে দেখা গিয়েছিল। এরপর কোনো নতুন কাজ মুক্তি পায়নি, এমনকি ওটিটিতেও দীর্ঘদিনের জন্য অনুপস্থিত ছিলেন তিনি। তবে এবার বড় চমকসহ তিনি ফিরে আসার ঘোষণা দিয়েছেন।
মিম ২০২৬ সালকে নিজের ‘কামব্যাক ইয়ার’ হিসেবে ঘোষণা করেছেন। সম্প্রতি এক ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি জানিয়েছেন, আগামী বছর দর্শকরা আবারও সিনেমা হলে তাকে দেখতে পাবেন।
মিম জানিয়েছেন, ইতিমধ্যে একটি নতুন সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। তবে প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত বিস্তারিত প্রকাশ করতে চাচ্ছেন না তিনি। এই দুটি কাজ ছাড়াও আরও কয়েকটি সিনেমা ও ওয়েব কনটেন্ট হাতে রয়েছে মিমের।
মিম আরও জানিয়েছেন, ২০২৬ সাল থেকে নিয়মিতভাবে বড় পর্দা এবং ওটিটিতে কাজ করবেন। গত দুই বছরে কোনো কাজ মুক্তি না পেলেও তিনি ভালো গল্পের অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষা শিগগিরই শেষ হতে যাচ্ছে। আগামী মাসেই তার নতুন কাজের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
বিরতির আগে মিমের সময়ও ছিল দারুণ। ২০২২ সালে রায়হান রাফীর ‘পরান’ দিয়ে ঈদুল আজহায় আলোচনায় এসেছিলেন তিনি। একই বছরে নির্মাতার আরেকটি ছবি ‘দামাল’ দিয়েও প্রশংসিত হয় তার অভিনয়। পরের বছর মুক্তি পায় দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ এবং সানী সানোয়ারের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’।
সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর মিম নতুন চমক নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










