ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১৬:৩৭:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক কোন দেশে কবে ঈদ

দুইদিনে সাড়ে ৫ লাখ শিক্ষার্থীর একাদশে ভর্তির আবেদন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৯ পিএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত বৃহস্পতিবার থেকে একাদশে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। তবে গত দুইদিনে সাড়ে ৫ লাখের বেশি শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হতে আবেদন করেছেন।

|জানা যায়, গত বৃহস্পতিবার থেকে শুক্তবার সন্ধ্যা পর্যন্ত ৫ লাখ ৬৫ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। আবেদনকৃতরা ৩১ লাখের বেশি আসন পছন্দ দিয়েছেন।

এবার একাদশে ভর্তিতে ২৬ লাখের বেশি আসন রয়েছে। আর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। সে হিসেবে একাদশ শ্রেণিতে প্রায় ১০ লাখ আসন ফাঁকাই থেকে যাবে।

কলেজের ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে ও এসব আসনে ভর্তির জন্য মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। বাকি ৭ শতাংশ আসনে কোটায় শিক্ষার্থী মনোনয়ন দেয়া হবে।

আগামী ২০ আগস্ট পর্যন্ত প্রথম পর্যায়ে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ভর্তির জন্য কোনো পরীক্ষা বা হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। কেবল অনলাইনে আবেদন করা যাবে। তবে, আদলতের আদেশে চার্চ পরিচালিত কলেজগুলো নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করবে।