ঢাকা, বুধবার ০৪, মার্চ ২০২৬ ১৪:৫৯:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান ও মার্কিন যুদ্ধ, বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেছেন পল কাপুর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন রাজধানী ঢাকা `খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণের শীর্ষে ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু নির্দিষ্ট ৪ দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৮ এএম, ৪ মার্চ ২০২৬ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

টানা দুই দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। এবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমেছে ৯ হাজার ২১৪ টাকা। সে হিসেবে আজ বুধবার (৪ মার্চ) সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে দুই লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। 

আজ বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, আজ থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৬৮ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৯ হাজার ১৫৯ টাকায় বেচাকেনা হবে।  

যেখানে মঙ্গলবার (৩ মার্চ) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকায় বেচাকেনা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।