ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৫:২৭:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

দুই মামলায় হাইকোর্টে খালেদার জামিন আবেদন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:১৮ পিএম, ২২ মে ২০১৮ মঙ্গলবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মানহানির দুই মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও সহিদুল করিমের ডিভিশন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।

আজ মঙ্গলবার সংশ্লিষ্ট বেঞ্চের অনুমতি নিয়ে আবেদন দুটি শাখায় দাখিল করা হয়েছে বলে জানান খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয় পতাকা অবমাননা ও ১৫ আগষ্ট জন্মদিন পালন অভিযোগে এ মামলা দুটি দায়ের করা হয়। দুটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকরের নির্দেশ দিয়ে ৫ জুলাই শুনানির জন্য দিন ধার্য রেখেছে ঢাকার হাকিম আদালত।

দীর্ঘ সময় দিয়ে দিন ধার্য রাখায় হাইকোর্টে জামিন চাওয়া হয়েছে বলে জানান কায়সার কামাল।