দুই শিশুকে পুড়িয়ে হত্যার ঘটনায় মা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৬ এএম, ৭ ডিসেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
মাদারীপুরের সদর উপজেলায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মা পূর্ণিমা রানী বৈদ্যকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পূর্ণিমা সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী এলাকার বাসিন্দা মানিক বৈদ্যর স্ত্রী।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সদর উপজেলার ঝিকরহাটি এলাকার সাবেক সেনাসদস্য গোলাম মাওলা মাতুব্বরের একতলা টিনশেড ঘর ভাড়া করে স্ত্রী পূর্ণিমা ও দুই সন্তানকে নিয়ে থাকতেন সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী এলাকার বাসিন্দা মানিক বৈদ্য। বাড়ির মালিক গোলাম মাওলা মাতুব্বর সপরিবারে ঢাকায় থাকেন। এক মাস আগে মানিককে একটি চুরির মামলায় পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে মানিকের ঘরে আগুন দেখতে পান প্রতিবেশীরা। পরে তারা ঘরের দরজা ভেঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দেড় বছরের শিশু মানদের মরদেহ উদ্ধার করেন। এ সময় গুরুতর আহতবস্থায় আড়াই বছর বসয়ী আরেক শিশু রুদ্রকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী গণমাধ্যমকে বলেন, শিশু দুটির বাবা মানিক বৈদ্য বেশ কয়েকটি ডাকাতি মামলার আসামি। সম্প্রতি একটি মামলায় তিনি এখন জেলে। মানিকের সঙ্গে তার স্ত্রী পূর্ণিমার দীর্ঘদিন ধরে কলহ চলছিল। সম্প্রতি মানিক আরেকটি বিয়ে করবেন জানানোর পর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তখন পূর্ণিমা রাগে-অভিমানে মানিকের সংসার থেকে চলে যাবেন বলে সিদ্ধান্ত নেন। এ কারণে তিনি ঘরে আগুন দিয়ে পালিয়ে যান।
ওসি আরও বলেন, ঘটনার পর থেকেই পুলিশ শিশুদের মাকে খুঁজতে থাকে। তাকে আজ ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ওই মা ঘরে আগুন দিয়ে তার সন্তানদের হত্যার কথা স্বীকার করেছেন।
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা


